কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ (A+) শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহবান

কুষ্টিয়ায় আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তির আবেদন আহবান

কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ (A+) শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহবান করা হয়েছে। আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তির আওতায় এবছরও এসএসসিতে এ এ+প্রাপ্ত শিক্ষার্থীদের মধ‍্য থেকে নির্বাচিত ৫০শিক্ষার্থীর প্রত্যেককে ২০ হাজার টাকা করে সর্বমোট ১০ লক্ষ বৃত্তি প্রদান করা হবে। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের সহযোগিতায় স্বপ্নশীলন সংস্থার আয়োজনে অসচ্ছ্বল পরিবারের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তার লক্ষে ৬ষ্ঠ বারের মতো এ মহতী উদ‍্যোগ গ্রহণ করা হয়েছে। বৃত্তির আবেদন করতে নিচের কিউ আর স্ক‍্যান করুন অথবা ভিজিট করুন www.swapnoshilon.org

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *